ইরানে নতুন করে হামলার জন্য ট্রাম্পকে ‘প্রতিদিন’ ফোন করছেন নেতানিয়াহু
ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রতিদিন’ ফোন করছেন ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নেতারা সংঘাত না বাড়িয়ে ওয়াশিংটনকে কূটনীতিতে অগ্রাধিকার দেয়ার জন্য ট্রাম্পের ওপর পাল্টা চাপ সৃষ্টি করছেন। ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।