
ব্রাজিল বনাম ভারত লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে (International Friendly Match) কলকাতার ঐতিহ্যবাহী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল (Brazil National Football Team) এবং আয়োজক ভারত (India National Football Team)। ফিফা র্যাঙ্কিংয়ে (FIFA Ranking) ৫ নম্বরে থাকা ব্রাজিলের বিপক্ষে ১৩৮ নম্বরে থাকা ভারতের এই ম্যাচটি ঘিরে ফুটবল বিশ্বে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে (Brazil vs India Live Streaming & Probable XI)।

স্কুল ফুটবলের প্রসারে আসছে ফিফার ‘ফুটবল ফর স্কুলস’ কর্মসূচি
স্কুল পর্যায়ে ফুটবলের প্রসার আর সামাজিক সচেতনতা দুই লক্ষ্যেই বাংলাদেশে আসছে ফিফার বিশেষ উদ্যোগ ‘ফুটবল ফর স্কুলস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে কর্মসূচির বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছে ফিফা।

চাপে পড়ে ৪.৪ বিলিয়ন ইউরোর ভল্ট ভাঙছে ফিফা!
ফিফার নগদ রিজার্ভে থাকা ৪ দশমিক ৪ বিলিয়ন ইউরোর ভল্ট ভাঙ্গার কথা জানিয়েছেন ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মালয়েশিয়ার বিপক্ষে বিকেল ৩টায় মাঠে নামছে বাংলাদেশ
ফিফা আসিয়ান কাপ
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের মাধ্যমে ফিফা আসিয়ান কাপে মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। কাগজে-কলমে শক্তিশালী মালয়দের সমীহ করছে লাল-সবুজের প্রতিনিধিরা। জয়ের স্বপ্ন না দেখে বাস্তবতা মেনে নেয়ার আহ্বান হেড কোচ থমাস ডুলির। আসিয়ান কাপকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে নিচ্ছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

জাকার্তায় কেমন হচ্ছে হামজা-শমিতদের আসিয়ান কাপের প্রস্তুতি?
প্রথমবারের মতো শুরু হওয়া ফিফা আসিয়ান কাপের গ্রুপপর্বের সবগুলোর ম্যাচ বাংলাদেশ খেলবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। যে মাঠের অনুশীলন গ্রাউন্ডে নিজেদের প্রস্তুত করতে এরই মধ্যে বেশকিছু সময় পারও করেছে থমাস ডুলির দল। একই মাঠে সবগুলো ম্যাচ হওয়ায় দলের ভ্রমণ ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার সঙ্গে মাঠের পরিস্থিতি বিবেচনায় কৌশল সাজাতে তুলনামূলক সহজ হবে কোচের।

ফিফার পরিচালনায় বড় পরিবর্তনের উদ্যোগ ইনফান্তিনোর
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কার্যক্রমে স্বচ্ছতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন। ফিফার পরিচালনা পদ্ধতি নিয়ে একটি স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়ে ২১১টি সদস্য সংস্থাকে চিঠি দিয়েছেন সভাপতি। যেকোনো সংস্কারের বিষয়েও আলোচনা করতে প্রস্তুত ইনফান্তিনো।

লম্বা বিরতিতে যাচ্ছে ক্লাব ফুটবল: ফিফার নতুন সিদ্ধান্তের নেপথ্যে কী
১৬ দিনের লম্বা বিরতিতে যাচ্ছে ক্লাব ফুটবল। বিশ্বের প্রায় সব শীর্ষ লিগেই বন্ধ খেলা। প্রথাগত সেপ্টেম্বর এবং অক্টোবর উইন্ডোকে একীভূত করে লম্বা সময়ের জন্য আন্তর্জাতিক ফুটবলের উইন্ডো খুলে দিয়েছে ফিফা। যা নিয়ে আছে নানামুখী আলোচনা। কিন্তু, প্রথার বাইরে গিয়ে কেন ফিফার এই সিদ্ধান্ত?

আসিয়ান কাপে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় ফুটবলাররা
ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে চোটের কারণে এই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের। প্রবাসী ফুটবলারদের কয়েকজনকে নিয়ে সাজানো দলে নতুন-পুরোনোর মিশেলে ইন্দোনেশিয়ায় নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় কোচ থমাস ডুলির দল।

আসিয়ান কাপে বাংলাদেশ আন্ডারডগ হিসেবে অংশ নেবে: কোচ ডুলি
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ আন্ডারডগ হিসেবেই অংশ নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি। ফিফার এই আসরে দক্ষ স্ট্রাইকার না থাকায় চিন্তিত যুক্তরাষ্ট্রের এই কোচ। বিদেশি ফারহান আলী ওয়াহিদকে জাতীয় দলে যাচাই করতে চাইলেও ভাবনায় আবহাওয়ার চ্যালেঞ্জ।

ফিফা নির্বাচনের প্রার্থিতা থেকে ইনফান্তিনোর নাম প্রত্যাহার ফ্রান্সের
একে একে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে আস্থা হারাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের শক্তিধর দেশগুলো। উয়েফা এবং ইউরোপের বেশ কয়েকটি প্রভাবশালী দেশের পর এবার ইনফান্তিনোর পরবর্তী নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিলো ফ্রান্স ফুটবল ফেডারেশন। ফলে ২০২৭ সালের মার্চের নির্বাচনে ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন।

দেশের ঘরোয়া ফুটবলের মৌসুম শুরুর আগেই অস্থিরতা; সূচি পরিবর্তন চায় ক্লাবগুলো
ঘরোয়া ফুটবলে আবারও অস্থিরতা। নতুন মৌসুমের বাঁশি বাজার ১১ দিন আগে সূচি পরিবর্তনের দাবিতে একাট্টা দেশের শীর্ষ ক্লাবগুলো। সাফ চ্যাম্পিয়নশিপ আর আসিয়ান কাপের ব্যস্ত সূচির কারণ দেখিয়ে ১৮ সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরে ঘরোয়া ফুটবল শুরুর দাবিতে বাফুফেকে চিঠি দিয়েছে মোহামেডান-আবাহনীসহ শীর্ষ ক্লাবগুলো।

রামুতে আন্তর্জাতিকমানের টেকনিক্যাল সেন্টার নির্মাণে জমি পেলো বাফুফে
ফিফার অর্থায়নে রামুতে নির্মিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আন্তর্জাতিকমানের টেকনিক্যাল সেন্টার। এ লক্ষ্যে বাফুফেকে সরকারের বরাদ্দ দেয়া ১৫ একর জমির রেজিস্ট্রেশন ও হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।