
ফ্যামিলি কার্ড পাবেন না যে ৮ শ্রেণির মানুষ, জারি হলো নতুন নীতিমালা
দেশের দরিদ্র, অতিদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের (Ministry of Social Welfare BD) জারি করা এই নীতিমালার মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে (Family Card Program Bangladesh) বড় পরিসরে রূপ দেওয়ার পূর্ণাঙ্গ আইনি ও প্রশাসনিক কাঠামো তৈরি হলো।

ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যামিলি কার্ড ডেলিভারিতে আমরা যে পাইলট প্রজেক্টটি করেছি, তাতে ১ দশমিক ২ শতাংশ ত্রুটি বা ভুল হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ত্রুটির হার অত্যন্ত নগণ্য এবং এটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এখানে কোনো রাজনৈতিক বিবেচনায় বা দলীয় পক্ষপাতিত্বে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না।

আগামীকাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামীকাল (রোববার, ১৫ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৎস্যপক্ষের উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ফেনীতে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ, বিএনপির বিক্ষোভ
বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ডের জন্য তৃণমূল পর্যায়ে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

ফ্যামিলি কার্ড ‘শুমারি’র কাজ না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পদত্যাগপত্র প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

‘ফ্যামিলি কার্ড’ নিম্নমধ্যবিত্তদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াবে: সমাজকল্যাণমন্ত্রী
পরিবারের নারী প্রধানদের লক্ষ্য করে চালু করা ‘ফ্যামিলি কার্ড’ হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

নাচোলে ‘ফ্যামিলি কার্ড’ শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, সরকারি দপ্তরে তালা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘ফ্যামিলি কার্ড’ শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ কয়েকটি সরকারি দপ্তরে তালা দিয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
পাইলট প্রকল্প শেষে আগামী ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। কিশোরগঞ্জ সদরের লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্বোধন করবেন। এরপর চার বছরে এক কোটি ৬০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

কিশোরগঞ্জে ‘ফ্যামিলি কার্ডের’ আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট: সমাজকল্যাণমন্ত্রী
আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের লতিফাবাদে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ডের’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ (বৃহস্পতিবার, ৬ জুলাই) দুপুরে সচিবালয়ে ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি।

ফ্যামিলি কার্ডের নামে এনআইডি সংগ্রহ; ফাঁকা ঘরে কিশোরীকে ধর্ষণেরচেষ্টার অভিযোগ
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে ঘরে ঢুকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় গতকাল (মঙ্গলবার, ২৮ জুলাই) ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

সারা দেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারাদেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বরিশালের পথে প্রধানমন্ত্রী
একদিনের সরকারি সফরে বরিশালের পথে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ১৩ জুলাই) সকাল ৬টার পর গুলশানের বাসভবন থেকে তিনি রওয়ানা হন। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেল।