
অপেশাদার আচরণে অভিযুক্ত পাথরঘাটা থানার ওসিকে প্রত্যাহার
বরগুনার পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হককে প্রশাসনিক কারণে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি, ভুক্তভোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সরকারি নম্বরে যোগাযোগ না করার অভিযোগের মধ্যেই এ আদেশ জারি করা হয়েছে।

তালতলীতে থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
বরগুনার তালতলী থানায় কর্মরত ফারুক গাজী (৫৫) নামের এক পুলিশ কনস্টেবল থানার ব্যারাকে বিষপান (গ্যাস ট্যাবলেট খেয়ে) করে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন বলে জানা গেছে।

বরগুনায় ২৪ ঘণ্টায় ৫ মরদেহ উদ্ধার; সচেতন মহলে উদ্বেগ, পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে
বরগুনায় গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও দুইজনের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। কয়েকটি ঘটনায় নিহতদের স্বজনেরা হত্যার অভিযোগ তুলেছেন।সাম্প্রতিক সময়ে জেলায় একের পর এক অপমৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পুলিশ বলছে, প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বরগুনায় পুকুরের পানিতে ছেঁড়া তার; বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু
বরগুনা সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও তার দুই বছর বয়সী শিশুপুত্রের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১০ জুন) বিকেলে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা এলাকার রায়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

আমতলীতে ১৯০০ পিস ইয়াবাসহ আটক ২
বরগুনার আমতলীতে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৯ জুন) বিকেল ৫টার দিকে আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খোন্তাকাটা বটতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মহিউদ্দিন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ ( শুক্রবার, ৫ জুন ) সকাল পৌনে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও ২ কন্যা শিশুর মরদেহ উদ্ধার
বরগুনায় জেলা পরিষদের ডাকবাংলোর দু’টি কক্ষ থেকে মা ও দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ৩ জুন) বিকেল ৪টার দিকে ডাকবাংলোর পরিচ্ছন্নকর্মীরা পাশাপাশি দু’টি কক্ষে মরদেহ দু’টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

বরগুনায় সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু
বরগুনার আমতলীতে একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৩ জুন) সকাল ১০টার দিকে আমতলী এ.কে স্কুলে এই দুর্ঘটনা ঘটে।

প্রায় ৪ কেজি গরুর মাংসের দামে মিলছে এক কেজি ইলিশ!
সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা
বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলায় বরগুনার হাটবাজারগুলোতে দেখা দিয়েছে সামুদ্রিক মাছের তীব্র সংকট। আর এই সংকটকে পুঁজি করে আকাশচুম্বী হয়ে ওঠেছে ইলিশের দাম। বাজারে এখন এক কেজির ওপরের একটি ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে প্রায় চার কেজি গরুর মাংসের সমতুল্য টাকা। এমনকি সবচেয়ে ছোট আকারের ইলিশের কেজিও এখন এক হাজার টাকার নিচে মিলছে না।

বলেশ্বর নদীর মোহনায় জেলেদের জালে ‘রহস্যময় ডিভাইস’, এলাকায় চাঞ্চল্য
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার সময় জেলেদের জালে ড্রোন বা টর্পেডো সদৃশ একটি ‘রহস্যময় ইলেকট্রনিক ডিভাইস’ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জেলে ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। ডিভাইসটি বর্তমানে পাথরঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

পাথরঘাটায় ঈদের নামাজ আদায় করেলেন চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম আজ (বৃহস্পতিবার, ২৮ মে) বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মনিপুর জামে মসজিদে নিজ নির্বাচনি এলাকার জনগণের সঙ্গে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।