মোটরসাইকেলের মালিক আফরোজ জানান, তিনি বরগুনা জেলা শহরে ব্যবসা করেন। নির্বাচনে ভোট দেয়ার জন্য সন্ধ্যায় পাথরঘাটা নিজ বাসায় আসেন তিনি। এরপর বাসার সামনে মোটরসাইকেল পার্কিং করে ঘরে গেলে এ সুযোগে তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
আরও পড়ুন:
স্থানীয়রা আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার করলে আফরোজ ঘর থেকে বেরিয়ে মোটরসাইকেল দাউ দাউ করে জ্বলতে দেখেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌবাহিনী, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা।
এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, ‘ঘটনাটি সত্য, তবে কারা অগ্নিকাণ্ড ঘটিয়েছে সেটি এখনো জানা যায়নি।’





