
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট বিনামূল্যে দেখার সুযোগ, যেসব গ্যালারিতে মিলবে ফ্রি প্রবেশের সুবিধা
ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন (Bangladesh vs West Indies Mirpur Test free entry)। তবে স্টেডিয়ামের সব গ্যালারিতে নয়, কেবল নির্দিষ্ট কিছু গ্যালারির দর্শকদের জন্য এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে(Mirpur Test Free Entry Bangladesh vs West Indies)।

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন
ডান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ২০তম এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান এ তথ্য জানান।

দেশজুড়ে শুরু হয়েছে রবি বোলার হান্ট
দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আবারও শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট’। রবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে শুরু হতে যাওয়া এ ট্যালেন্ট হান্টে এবার নারী ক্রিকেটারদের অংশ নেয়ার সুযোগও থাকছে।

স্পোর্টসকে রাজনীতি থেকে আলাদা করতে চেয়েছিলাম, এখন আবার ঢুকেছে
‘এখন মাঠে’ অনুষ্ঠানে আসিফ মাহমুদ
স্পোর্টসকে রাজনীতি থেকে আলাদা করা এবং ক্রীড়াঙ্গনের বিকেন্দ্রীকরণ; এই দুই লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, দায়িত্ব পালনের সময় ‘রাজনৈতিক চাপ’ থাকলেও তিনি ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখার চেষ্টা করেছেন। তবে তার অভিযোগ, পরবর্তী সময়ে আবার ক্রীড়াঙ্গনে রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেয়া হচ্ছে।

এশিয়ান গেমস ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির
এশিয়ান গেমস ক্রিকেটের পুরুষ ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়কত্ব করবেন লিটন দাস, সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে।

ফিক্সিংয়ের অভিযোগে বিসিবির ৩ সদস্য সাময়িক বহিষ্কার
আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘন ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বিসিবির ৩ জন সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও সাময়িক বহিষ্কারাদেশ জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার পরিবারের সার্বিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে টি–টুয়েন্টি দল ঘোষণা বিসিবি
দু’টি টি–টুয়েন্টি আর তিনটি ৫০ ওভারের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সিরিজের দু’টি টি–টুয়েন্টি ম্যাচের জন্য আজ সেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে লিটন ও মেহেদিকে জরিমানার প্রস্তাব
বাংলাদেশ ক্রিকেটে আবারও শৃঙ্খলা ইস্যু। আচরণবিধি ভঙ্গের অভিযোগে লিটন দাস ও শেখ মেহেদির বিরুদ্ধে আর্থিক জরিমানার প্রস্তাব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল (বৃহস্পতিবার, ২৫ জুন) ঘোষিত দলে বড় কোনো চমক নেই।

বিসিবি কমিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত, দায়িত্ব বণ্টন পরিচালকদের মাঝে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত কমিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে আজ (মঙ্গলবার, ৯ জুন)। প্রথম সভায় দায়িত্ব বণ্টন করা হয়েছে সব পরিচালকদের মাঝে।

বিসিবির গঠনতন্ত্র নিয়ে নতুন প্রশ্ন; এনএসসির ভূমিকা নিয়েও অভিযোগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র কি শুধুই একটি কাগজ? নাকি আদতেই কোনো ক্ষমতা রাখে? নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পরেই গঠনতন্ত্রের বাইরে গিয়ে সহ-সভাপতি নিয়োগ দিয়েছেন তামিম ইকবাল। সেই সঙ্গে সরকারি হস্তক্ষেপেও বারবারই গঠনতন্ত্রের আইনকে ফাঁকি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।