
জানুয়ারিতে দেশে সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
জানুয়ারি মাসে দেশে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত ও ১ হাজার ২০৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও ২৮ জন আহত এবং নৌপথে ৮টি দুর্ঘটনায় ৭ জন নিহত, ৬ জন আহত ও ৩ জন নিখোঁজ হয়েছেন। ফলে সড়ক, রেল ও নৌ—এই তিন পথে মোট ৫৯৭টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৮৬ জনের এবং আহত হয়েছেন ১ হাজার ২৩৮ জন।

ঈদে সড়কে ৩৯০ জন নিহত, দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন
এবারের ঈদুল আজহা উপলক্ষে চলাচলের সময় সারাদেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ নিহত এবং ১ হাজার ১৮২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ (সোমবার, ১৬ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।

ঈদযাত্রায় সড়কে ৩১৫ দুর্ঘটনায় প্রাণহানি ৩২২, আহত ৮২৬ জন
এবারের ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌপথে মোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত ও ৮৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়ক মহাসড়কেই ৩১৫টি দুর্ঘটনায় ৩২২ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছে।

এক বছরে সড়কে দুর্ঘটনার পাশাপাশি আহত-নিহতের সংখ্যাও বেড়েছে
বিগত সরকারের আমলে সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রকৃত চিত্র তুলে ধরা যায়নি। বরং সংখ্যা কমাতে চাপ দেয়া হতো বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। ২০২৪ সালে সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। তাদের দেয়া তথ্যে গেল বছর ৬ হাজারের বেশি দুর্ঘটনায় সাড়ে আট হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আর আহত হয়েছে সাড়ে ১২ হাজার। বছর শেষে বেশ কয়েকটি দুর্ঘটনার কথা তুলে ধরে ঘন কুয়াশায় সড়কে স্পিড লাইট দেয়ার তাগিদ দেয় যাত্রী কল্যাণ সমিতি।

ঈদের ১৫ দিনে ৩৯৯টি সড়ক দুর্ঘটনা, নিহত ৪০৭
ঈদযাত্রা শুরুর ৪ এপ্রিল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা পর্যন্ত ১৫ দিনে ৩৯৯ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এমন তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

ঈদে ঢাকা ছাড়তে প্রায় হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় যাত্রীদের
যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ, নির্বিঘ্ন করার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকারের বিভিন্ন সংস্থার নানামুখী তৎপরতা দেখা যায়। এর পরও ঈদযাত্রায় কেবল ঢাকা ছাড়তে এবার ৯৮৩ কোটি ৯৪ লাখ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হবে যাত্রীদের। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে।

ঈদযাত্রায় যানজট-প্রাণহানি কমাতে দুদিন ছুটি বাড়ানোর দাবি
আসন্ন ঈদযাত্রায় যানজট, যাত্রী হয়রানি ও সড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ৮ ও ৯ এপ্রিল ঈদের আগে ২ দিন ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

ফেব্রুয়ারিতে পাঁচ শতাধিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫৫
চলতি বছরের ফেব্রুয়ারিতে ৫০৩টি সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।