
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার; জ্বালানি সংকটে দুশ্চিন্তায় চালক
তেলের বাজারের অস্থিরতা কিছুটা কাটলেও বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দাম বাড়ার আভাস দিচ্ছেন পাইকাররা। মাঝরাতে কারওয়ান বাজার পণ্যবাহী ট্রাকের ব্যস্ততা বাড়লেও চালকদের কপালে চিন্তার ভাঁজ জ্বালানি সংকট নিয়ে। মাঠ থেকে পণ্য আসা স্বাভাবিক থাকলে খুচরা বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে জানাচ্ছেন ক্রেতারা।

রাজধানীর বাজারে বেড়েছে মৌসুমি সবজির সরবরাহ
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে মৌসুমি সবজির সরবরাহ বেড়েছে। যার মধ্যে বেশির ভাগ সবজির দর রয়েছে অপরিবর্তিত। আজ (শুক্রবার, ২০ মার্চ) সকালে রাজধানীর বাজারগুলোতে ঘুড়ে দেখা যায় এমন চিত্র।

জ্বালানি সংকটের প্রভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি; চাপে নিম্ন আয়ের মানুষ
জ্বালানি তেলের সংকটের প্রভাব এখন ছড়িয়ে পড়েছে রাজধানীর কাঁচাবাজারেও। পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ চেইনের ঘাটতিতে সবজি, মাছসহ নিত্যপণ্যের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এতে চাপে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ, আর বাজার ব্যবস্থাপনায় দুর্বলতার অভিযোগও তুলছেন ভোক্তারা।

বাজারে মাছের সরবরাহ বাড়া সত্ত্বেও চড়া দাম
রাজধানীর বাজারে মাছের সরবরাহ বাড়তে শুরু করেছে। তবে জ্বালানি সংকট ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মাছের দাম এখনো চড়া।

মুরগির বাজার চড়া, আগের দামে গরু-খাসি
ঈদের পর রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও অন্য মুরগির দাম এখনো চড়া রয়েছে। একইসঙ্গে গরু ও খাসির মাংসের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

ঈদের পর সরবরাহ বাড়লেও পরিবহন ব্যয়ে চাপে রাজধানীর সবজি বাজার
ঈদুল ফিতরের এক সপ্তাহ পর রাজধানীর বাজারে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। তবে জ্বালানি তেল সংগ্রহে অতিরিক্ত সময় লাগায় কিছুটা দেরিতে আসছে পণ্যবাহী যানবাহন। এতে খরচ ব্যয় বেড়েছে ব্যবসায়ীদের, যদিও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ঈদের রান্নার কেনাকাটা ও প্রস্তুতি: কম বাজেটে সেরা বাজার করবেন যেভাবে
পছন্দের খাবার ঈদ উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দেয়। ঈদের দিন মেহমানদারি আর পরিবারের সবার মুখে হাসি ফোটাতে রান্নার আয়োজন হওয়া চাই নিখুঁত। তাই সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা (Eid shopping) সম্পন্ন করতে এখন থেকেই গুছিয়ে নিতে পারেন আপনার প্রয়োজনীয় উপকরণের তালিকা।

‘যুদ্ধ পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়লেও তা ক্রেতাদের ওপর চাপানো হবে না’
বাজারে তেল বা কোনো পণ্যের সরবরাহ ঘাটতি নেই এবং দাম বাড়ার কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুদ্ধ বা কোনো কারণে আন্তজার্তিক বাজারে দাম বাড়লেও তা ক্রেতার ওপর চাপানো হবে না। দাম ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার কর কমাবে বা ভিন্ন মেকানিজম ব্যবহার করবে।

রোজার শেষে বাজারে ক্রেতা কম, বাড়তি মুরগির দাম
ঈদের আগে দাম বেড়েছে সব ধরনের মুরগির। সোনালি ও লেয়ার মুরগি কেজিতে বেড়েছে ৫০ টাকা আর বয়লার বেড়েছে ৩০ টাকা। তবে দাম বাড়েনি গরু ও খাসির মাংসের৷ আর কাঁচা সবজির দাম ওঠানামা করছে৷ রোজার শেষের দিকে মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় বাজারে ক্রেতাদের ভিড় কিছুটা কম।

জ্বালানি তেল বিক্রিতে কড়াকড়ি: মোটরসাইকেলে ২ ও প্রাইভেট কারে ১০ লিটারের বেশি নয়
দেশে জ্বালানি তেলের মজুত নিয়ে সাধারণ মানুষের মাঝে তৈরি হওয়া উদ্বেগ ও গুজব নিরসনে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এখন থেকে ফিলিং স্টেশনগুলোতে গাড়িভেদে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল বিক্রি করা যাবে না। একইসঙ্গে তেল ক্রয়ের ক্ষেত্রে রশিদ সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

সরবরাহ বাড়ায় রাজধানীর সবজি বাজারে দামে স্বস্তি
পবিত্র রমজান ও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর কারওয়ান বাজারে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে সবজি। সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কমেছে।

আন্ধারমানিক বাজারে অগ্নিকাণ্ড; ১৯ দোকানের ক্ষয়ক্ষতি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৯টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও ৮টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।