তথ্য চুরির অভিযোগে পাল্টাপাল্টি মামলায় অ্যাপল-ওপেনএআই
বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে একে অপরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জড়িয়েছে প্রযুক্তি খাতের দুই জায়ান্ট অ্যাপল ও ওপেনএআই। গত জুলাইয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছিল অ্যাপল। এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পাল্টা মামলা করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।