
পতিত স্বৈরাচার সুবিধা পায় এমন কাজ থেকে বিরত থাকুন: নজরুল ইসলাম খান
পতিত স্বৈরাচার সুবিধা পায় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সময় আসছে ফ্যাসিস্ট-গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে: ফরহাদ হোসেন
আজকে এমন সময় আসছে ফ্যাসিস্ট-গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে—এমন মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রতিমন্ত্রী টুকু
জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজপথ কারও কাছে বিক্রি হয়নি: রিজভী
বিরোধীদল গণতন্ত্রকে পদদলিত করছে অভিযোগ করে রাজপথ কারও কাছে বিক্রি করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তারেক রহমান জাতিসংঘে বিশ্বমানুষের মনের কথা বলেছেন: রিজভী
জাতিসংঘে ফিলিস্তিনের পরিস্থিতি ও রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি তুলে সারা বিশ্বের মানুষের মনের প্রতিধ্বনি ঘটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির শান্তি সমাবেশ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউ ইয়র্কে প্রতিবছরই নানা কর্মসূচি পালন করে যুক্তরাষ্ট্র বিএনপি। গত ১৭ বছর ধরে এসব কর্মসূচিতে ছিল সরকারবিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ। তবে এবার বদলে গেছে সেই চিত্র। রাজনৈতিক পরিবর্তনের পর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসায় ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে প্রতিনিধিত্ব করায় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। তাই প্রতিবাদের বদলে এবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেই জাতিসংঘের সামনে শান্তি সমাবেশে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা।

ফ্যামিলি কার্ড সবার জন্য; ডা. জুবাইদা রহমানও পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। সেজন্য তিনি সিগনেচার কিছু প্রজেক্ট আপনাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। চার কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত। কার্ডের জন্য কাউকে ঘুষ দেয়ার দরকার নেই। এ কার্ড পর্যায়ক্রমে সবাই পাবেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড পাবেন।

শফিকুর রহমানের কারণেই বিএনপির সঙ্গে জামায়াতের তিক্ততা: রাশেদ খাঁন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভূমিকা ও সাম্প্রতিক সিদ্ধান্তের কারণেই বিএনপির সঙ্গে দলটির সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

জামায়াত দল হিসেবে অকৃতজ্ঞ: মীর শাহে আলম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জামায়াতে ইসলামী দল হিসেবে অকৃতজ্ঞ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০১ সালে তাদের দুই নেতাকে মন্ত্রীত্ব দিয়েছিলেন, যাতে তাদের রাজাকারের তকমা দূর হয়। দলটির নেতারা এখন সব ভুলে গেছে বলেও মন্তব্য করেছন তিনি।

বিরোধীদল প্রধানমন্ত্রীকে অশোভনভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে: রিজভী
বিরোধীদলের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনা করার অধিকার আছে বলে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘বিরোধীদল প্রধানমন্ত্রীকে অশোভনভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে।’

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রতিমন্ত্রী অমিত
একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল (বুধবার, ২৪ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়ায় জেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন প্রতিমন্ত্রী।

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।