শফিকুর রহমানের কারণেই বিএনপির সঙ্গে জামায়াতের তিক্ততা: রাশেদ খাঁন

ঝিনাইদহ
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রাশেদ খাঁন
এখন জনপদে
রাজনীতি
2

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভূমিকা ও সাম্প্রতিক সিদ্ধান্তের কারণেই বিএনপির সঙ্গে দলটির সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক পরিচিতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক দূরভিসন্ধির অভিযোগ তুলে রাশেদ খাঁন বলেন, ‘একাত্তরের ঘাতক এবং চব্বিশের পরাজিত শক্তি আজ এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত। জামায়াত এখন মূলত “জামায়াত লীগে” পরিণত হয়ে রাজনীতিতে ফিরে এসেছে। বর্তমানে তারা মারাত্মক সিদ্ধান্তহীনতায় ভুগছে।’

তিনি আরও যোগ করেন, ‘১৯৯৬ সালে জামায়াতে ইসলামী যেমন আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করেছিলো, ঠিক একইভাবে তারা এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে।’

পরিচিতি সভায় স্থানীয় নেতাকর্মী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে রাশেদ খাঁন গণমাধ্যমের মুখোমুখি হন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।

এসএইচ