বিগত-সরকার
বিগত সরকারের অনেক প্রকল্প আমরা গিলতেও পারছি না, ফেলতেও পারছি না: রেল প্রতিমন্ত্রী

বিগত সরকারের অনেক প্রকল্প আমরা গিলতেও পারছি না, ফেলতেও পারছি না: রেল প্রতিমন্ত্রী

রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, বিগত দিনের সরকারগুলো অনেক ক্ষেত্রে বেশ কিছু অপরিপক্ব প্রকল্প নিয়েছে। এগুলো আমরা গিলতেও পারছি না, ফেলতেও পারছি না। এখন আমরা যেটা করছি, আমাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করছি। সে ক্ষেত্রে আমরা মূল যে সড়কগুলো, সেটির কাজ করছি। রেলের ক্ষেত্রেও আমরা মূল যে রেললাইন, ট্রেন, স্টেশনসহ যাত্রীসেবার মানোন্নয়নে কাজ করছি।

এক বছরে ৬ বিলিয়ন ডলার দেনা শোধ করেছে অন্তর্বর্তী সরকার: বাণিজ্য উপদেষ্টা

এক বছরে ৬ বিলিয়ন ডলার দেনা শোধ করেছে অন্তর্বর্তী সরকার: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার মাত্র এক বছরেই বিগত সরকারের রেখে যাওয়া ৬ বিলিয়ন ডলার দেনা শোধ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ আয়োজিত ফিউচার অব বিজনেস: ইনোভেশন টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি নামক আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন।

চট্টগ্রামের ২৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের ভবিষ্যৎ কী?

চট্টগ্রামের ২৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্পের ভবিষ্যৎ কী?

সরকার পাল্টে গেছে, অথচ অসম্পূর্ণ রয়ে গেছে তাদের হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প। চট্টগ্রামেও বিগত সরকারের এমন আধা ডজন মেগা প্রকল্পের আকার প্রায় ২৪ হাজার কোটি টাকার। যেগুলো নতুন সরকারের আমলে দ্রুত শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জলাবদ্ধতা বা যানজটের মতো দূর্ভোগ থেকে মুক্তি দিতে এসব প্রকল্প নেয়া হলেও, দুর্নীতি ও অপরিণামদর্শীতায় বছর বছর পিছিয়েছে প্রকল্পের কাজ। পরিবর্তিত বাস্তবতায় কী হবে এইসব প্রকল্পের?