
বন্দুকযুদ্ধ, অপহরণ ও চাঁদাবাজিতে অনিরাপদ তিন পার্বত্য জেলা
পাহাড়ি জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে প্রকৃতির টানে প্রতিবছর আসেন লাখো পর্যটক। কিন্তু পাহাড়ি বিচ্ছিন্নতাবাদীদের বন্দুকযুদ্ধ, অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় পাহাড় এখন অনিরাপদ। গত এক বছরে তিন জেলায় ৯৬টি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৫২ জন। একই সময়ে ১০৩টি অপহরণ ও ১৮৩টি চাঁদাবাজির অভিযোগ রয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে পর্যটন, অর্থনীতি আর স্থানীয় জনজীবনে। এমন পরিস্থিতিতে অবৈধ অস্ত্র নির্মূলে, পার্বত্যবাসীর দাবির প্রেক্ষিতে পরিকল্পনার কথা জানিয়েছেন পার্বত্যমন্ত্রী।

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮
পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ গেছে কমপক্ষে আট বিচ্ছিন্নতাবাদীর। সবাই ভারতীয় মদদপুষ্ট ছিলো বলে দাবি পাকিস্তানি সেনাবাহিনীর।

ইরাকে কুর্দি গোষ্ঠীর ওপর হামলার দাবি ইরানের, ‘বিচ্ছিন্নতাবাদীদের’ কড়া সতর্কবার্তা
ইরান জানিয়েছে, তারা ইরাকে কুর্দি গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং যুদ্ধ বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী’গুলোকে কোনো পদক্ষেপ না নিতে সতর্ক করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

পাহাড়ে শান্তির জন্য চাই সাম্প্রদায়িক সম্প্রীতি
আজ কদিন থেকে হঠাৎ করে পাহাড় হয়ে উঠেছে অশান্ত। পার্বত্য চট্টগ্রামের দুই জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি অশান্ত হয়ে উঠেছে দুষ্কৃতকারী ও বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ডে। এ সহিংসতা নিয়ে সবাই উদ্বিগ্ন। এখনো পাহাড়ি জনপদ থমথমে। সম্প্রীতির বন্ধন যেন নষ্ট না হয়, সেজন্য সবাইকে শান্ত থাকা উচিত।

মণিপুরে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার পরও নিষ্ক্রিয় রাজ্য সরকার
সাম্প্রতিক সময়ে মণিপুরে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলায় রাজ্য সরকারের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে রাজপথে নেমেছে হাজারো শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে হয় শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় ব্যর্থতার দায় নিয়ে বিধায়কদের পদত্যাগের দাবি জানান তারা। পাশাপাশি সব ক্ষমতা কেন্দ্র সরকারের কাছে হস্তান্তরের দাবিও জানানো হয়। এদিকে, পাহাড়ি এলাকার বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তৎপরতা চালাচ্ছে রাজ্য সরকার।