
নবায়নযোগ্য বিদ্যুতের প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা ধরার প্রস্তাব, অযৌক্তিক দাবি ক্যাবের
প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা দরে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। জ্বালানি সংকট মোকাবিলা ও ২০৪১ সালের মধ্যে ৪৪ শতাংশ পরিবেশবান্ধব বিদ্যুৎ নিশ্চিতের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এই দামের সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। তবে এটিকে অযৌক্তিক বলে দাবি করছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)।

চাঁদপুর পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া ২১ কোটি, ধাপে ধাপে পরিশোধ
চাঁদপুর পৌরসভা বছরের পর বছর বিদ্যুৎ ব্যবহার করে বিল পরিশোধ না করায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিকট বকেয়া পড়েছে প্রায় ২১ কোটি টাকা। দীর্ঘ দিনের বকেয়া নিয়ে বিপাকে বিদ্যুৎ বিভাগ। পৌর কর্তৃপক্ষকে একের পর এক চিঠি দিয়েও লাভ হয়নি। তবে পৌর প্রশাসক বলছেন, চলতি বিদ্যুৎ বিলের পাশাপাশি অতীতে জনপ্রতিনিধিদের করা বকেয়া ধাপে ধাপে পরিশোধ করা হচ্ছে।

হাতিয়ায় চোর সন্দেহে বেঁধে মারধরের অভিযোগ: একজনের মৃত্যু, আটক ১
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের দুই কর্মীকে চোর সন্দেহে বেঁধে রেখে মারধরের পর একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল (বৃহস্পতিবার, ২১ আগস্ট) রাতে জাহাজমারা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চর হেয়ার আসাদ নগরে দুলালের দোকানে এ ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন (৩৫) শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

কুমিল্লার আট মডেল মসজিদের বকেয়া বিদ্যুৎ বিল সাড়ে ৪০ লাখ টাকা!
কুমিল্লা জেলা মসজিদসহ ৮টি মডেল মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া দাঁড়িয়েছে ৪০ লাখ ৬৪ হাজার টাকা। বিল পরিশোধে দায়িত্ব নিচ্ছে না জেলা কিংবা উপজেলা প্রশাসন। প্রতিনিয়ত বিদ্যুৎ বিভাগের চাপ সইতে হচ্ছে মসজিদের দায়িত্বরত ব্যক্তিদের। ফাউন্ডেশনের দাবি, মডেল মসজিদ বিশাল কমপ্লেক্স হওয়ায় বৈদ্যুতিক বিল দানের টাকা দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের পরামর্শ- ১৬০ কিলোওয়াট থেকে কমিয়ে ৬০ কিলোওয়াট প্রিপেইড সংযোগ নিলে বিল অনেকটাই কমে আসবে।