
ফন্তে-মেসি নয় বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যারা
বিশ্বকাপের মাত্র এক আসরেই ১৩ গোল! অবিশ্বাস্য এ রেকর্ড গড়েছিলেন ফরাসী কিংবদন্তি জাঁ ফন্তে। বিশ্বকাপের মঞ্চে সমানসংখ্যক গোল করতে সর্বকালের অন্যতম সেরা মেসিকে খেলতে হয়েছে ৫টি বিশ্বকাপ! তবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই দুজনের কেউই নয়। কারা আছেন শীর্ষ পাঁচে? এবারের আসর তালিকায় কোনো পরিবর্তন আনতে পারবে কি না?

বিশ্বকাপ ‘ক্লিনশিট’: ইতিহাসে গোলবারের নায়ক যারা
গোলের খেলা ফুটবলে গোল ঠেকিয়ে ইতিহাস গড়েছেন অসংখ্য গোলরক্ষক। ফ্রান্সের ফ্যাবিয়েন বার্থেজ থেকে শুরু করে হালের ম্যানুয়েল নয়্যার, বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট রাখা গোলবারের সেই নায়কদের নাম ইতিহাসের পাতায় যেন লেখা স্বর্ণাক্ষরে।

বিশ্বকাপে একটি আত্মঘাতী গোল, মূল্য দিতে হয় জীবন দিয়ে!
ফুটবলারদের জন্য আরাধ্য এক স্বপ্ন বিশ্বকাপে নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে অনেক ফুটবলারই ইতি ঘটিয়েছেন নিজের ক্যারিয়ারের। তবে কলম্বিয়ার আন্দ্রেস এস্কোবারের গল্পটা সবার চেয়ে আলাদা। ১৯৯৪ সালে এক আত্মঘাতী গোলের কারণে নিজের জীবন দিতে হয়েছিলো কলম্বিয়ার সোনালী প্রজন্মের এ তারকাকে। বিশ্বকাপের অন্যতম বড় এ ট্র্যাজেডি হয়তো ফুটবল ভক্তদের মনে আজও দাগ কেটে যায়।

এবারের ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামগুলো নিয়ে জানা-অজানা
ফুটবল বিশ্বকাপ দেশের সীমানা পেরিয়ে এক মহোৎসবের আসর। বিশ্বকাপ ঘিরে উত্তর আমেরিকার ১৬ শহরে এখন সাজ সাজ রব। মেক্সিকোর ঐতিহ্য, কানাডার আধুনিকতা আর আমেরিকার গতির মিশেলে বৈচিত্র্যময় এক মুহূর্তের সাক্ষী হওয়ার অপেক্ষায় পুরো দুনিয়ার ফুটবলপ্রেমীরা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর জন্য প্রস্তুত মেক্সিকো সিটি থেকে টরোন্টো কিংবা আটলান্টা থেকে লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামগুলো।

স্মৃতির পাতায় দলগুলোর চমক-আপসেটের ফুটবল বিশ্বকাপ
বিশ্বচ্যাম্পিয়ন দল, অথচ একেবারেই অখ্যাত দলের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়— ফুটবল বিশ্বকাপে ছোট দলগুলোর এমন চমক কিংবা বড়দলগুলোর আপসেটের ঘটনা কম নয়।

ফুটবল বিশ্বকাপে আলো ছড়িয়েও হারিয়ে যাওয়া পাঁচ তারকা
‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের মঞ্চে প্রতি আসরেই নজর কাড়েন বেশ কিছু ফুটবলার। তবে অনেকেই সেই আলোর রশ্মিকে কাজে লাগিয়ে পরবর্তীতে জ্বলে উঠতে পারেন না। এমনই পাঁচ ধ্রুবতারার স্মৃতি হয়তো ইতিহাসের পাতায় আজও হাতড়ে বেড়ান ফুটবল ভক্তরা।

আলোচনা-সমালোচনা ছাপিয়ে বিশ্বকাপ ইতিহাসে স্মরণীয় যারা
’৭০ এর বিশ্বকাপ জয়ে পেলের অমরত্ব, ’৮৬ সালের ঐশ্বরিক ম্যারাডোনা, আলোচিত-সমালোচিত জিদান কিংবা ২০২২-এ লিওনেল মেসির সর্বকালের সেরা হয়ে ওঠা। ফিফা বিশ্বকাপের আলোকিত মঞ্চে ফুটবল দুনিয়া পেয়েছে স্মরণীয় অনেককেই। বিশ্বকাপের সোনালী ট্রফিকে যারা দিয়েছেন পূর্ণতা, তেমন তারকাদের।

বিশ্বকাপ কোয়ালিফাই ও পাকিস্তান সিরিজে নতুন মুখের লক্ষ্য হাবিবুল বাশারের
ওয়ানডে বিশ্বকাপে অন্তত ছয় বা সাত নম্বরে থেকে কোয়ালিফাই করতে চান প্রধান নির্বাচক হাবিবুল বাশার। আর টি-টোয়েন্টি স্কোয়াডের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজেও দেখা যেতে পারে নতুন মুখ। তবে ম্যাচ জেতাই থাকবে প্রথম লক্ষ্য। এছাড়া ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে ক্রীড়াঙ্গনের সার্বিক বিষয়েও কাজ করতে চান হাবিবুল বাশার।

টানটান উত্তেজনার বিশ্বকাপে হাসির খোরাক জোগানো সব ঘটনা
ফুটবল বিশ্বকাপ মানেই টানটান উত্তেজনা, আবেগ আর নাটকীয় মূহূর্ত। তবে এর মাঝেই ঘটে বেশ কিছু হাস্যরসের ঘটনা। বিশ্বকাপের মঞ্চে ভুল জাতীয় সঙ্গীত বাজানো, লুইস সুয়ারেজের কামড়ে দেয়া, ব্রাজিলের ফেনোমেনন রোনালদোর স্পেশাল হেয়ার কাট, দিদিয়ের দেশমের পানির বোতল ফেলে দেয়া কিংবা মেসির জার্সি নেয়ার হিড়িক।

চলতি মৌসুমে বার্সার জার্সি গায়ে আর দেখা যাবে না ইয়ামালকে
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মৌসুমের বাকি সময় বার্সেলোনার জার্সিতে খেলতে পারছেন না লামিনে ইয়ামাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

বিশ্বকাপের পর্দা উঠতে বাকি ৪৮ দিন, ফিরে দেখা ইতিহাসের সেরা ৫ ফাইনাল
ক্যালেন্ডারের পাতায় ৪৮ দিন পরেই ফুটবল বিশ্বকাপ। এক শিরোপা আর ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেতে মাঠে নামবে ৪৮ দেশ। যার মীমাংসা হবে মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাইয়ের ফাইনালে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিগত ৯৬ বছরে দেখেছে কালজয়ী সব ফাইনাল।

ইনজুরিতে লামিন ইয়ামাল; শঙ্কায় বিশ্বকাপ যাত্রা
স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল। যার ফলে ক্লাব মৌসুম তো বটেই শঙ্কায় এখন তার স্পেনের হয়ে বিশ্বকাপ যাত্রা নিয়েও। স্থানীয় সময় আজ (বৃহস্পতিবারের, ২৩ এপ্রিল) মেডিকেল পরীক্ষার পর ইয়ামালের চোটের মাত্রা এবং কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা নিশ্চিত হবে।