আইপিএল নয়, ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন কামিন্স

প্যাট কামিন্স
ক্রিকেট
এখন মাঠে
0

আইপিএল নয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্যই নিজেকে প্রস্তুত করছেন প্যাট কামিন্স। আপাতত তার লক্ষ্য পুরোপুরি ফিট হয়ে ঘরে ও বাইরে টেস্ট সিরিজগুলোর ওপর গুরুত্ব দেয়া।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে তার ছিটকে যাওয়া ছিল অস্ট্রেলিয়ার জন্য বিশাল ধাক্কা। এরইমধ্যে গুঞ্জন ওঠে, আইপিএল খেলার জন্য বিশ্রামে আছেন পেস তারকা প্যাট কামিন্স।

আরও পড়ুন:

তবে অস্ট্রেলিয়ান ওয়ানডে অধিনায়ক জানান, আইপিএল খেলবেন কি না তা নির্ভর করছে তার পিঠের চোটের অগ্রগতির ওপর। আপাতত তার লক্ষ্য পুরোপুরি ফিট হয়ে টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে তৈরি করা, আর মূল লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ।

কামিন্স সেই বড় লক্ষ্য অর্জন করতেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বলেও জানান তিনি।

এসএইচ