ইতিহাস গড়ে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার ব্যারেটো
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৭৫তম আসর ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর মুকুট জিতে নিয়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। প্রথম কোনো মা হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতে অনন্য ইতিহাস গড়েছেন ২৭ বছর বয়সী এই সুন্দরী।বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী এতে অংশ নেন। ১৫ দেশের সরে দাঁড়ানো ও বিতর্কের আবহেই শেষ হল এবারের আয়োজন।