সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসর। বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয় এবারের আসরে। এতে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেতো।
পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগুয়েল আগরেলট কলোসিয়ামে আয়োজিত হয় এটি। প্রথম কোনো মা হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতে অনন্য ইতিহাস গড়েছেন ২৭ বছর বয়সী এই সুন্দরী।বাংলাদেশ সময় বুধবার জমকালো গ্র্যান্ড ফিনালেতে তাঁর মাথায় এই ঝলমলে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ।
নতুন মিস ইউনিভার্স হিসেবে তিনি পেয়েছেন ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ নামের মুকুট। ভেনেজুয়েলার গয়না নকশাকার জর্জ উইটেলসের তৈরি এই মুকুটে রয়েছে ৩ হাজার ১৫০টি হীরা।প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস।
শীর্ষ ৩০ জন প্রতিযোগীর নাম ঘোষণার মাধ্যমে প্রতিযোগিতাটি শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় সুইমস্যুট রাউন্ড।তা থেকে প্রতিযোগীর সংখ্যা কমে ১২ জনে দাঁড়ায়। তারপর ইভনিং গাউন রাউন্ডে শীর্ষ পাঁচজন ফাইনালিস্ট নির্বাচিত হন।
ফ্র্যাঞ্চাইজি ও কর্পোরেট বিবাদে অংশ নেয়নি থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। মার্কিন ভিসা জটিলতায় বাদ পড়ে নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবোয়ে ও কঙ্গো প্রজাতন্ত্র। এছাড়াও নানা কারণে ১৫টি দেশ অংশগ্রহণ থেকে সরে দাড়িয়েছিল।
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ আগে ছিলো না। তবে ২০২৩ সাল থেকে পুরোনো নিয়ম পরিবর্তন করে ৭২তম আসর থেকে এই সুযোগ চালু করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।
বাংলাদেশ থেকে সামিরা খান মাহি এ প্রতিযোগিতায় অংশ নেন। যদিও সেমিফাইনালের আগেই বাদ পড়েন তিনি।মিস ইউনিভার্স হল একটি বার্ষিক আন্তর্জাতিক প্রধান সৌন্দর্য প্রতিযোগিতা যা থাইল্যান্ড এবং মেক্সিকো ভিত্তিক মিস ইউনিভার্স অর্গানাইজেশন দ্বারা পরিচালিত হয় ।প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতা ১৯৫২ সালে ক্যালিফোর্নিয়ার লং বিচে হয়েছিল।
ফাইনালের পর নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে বিজয়ীর নাম ঘোষণা করে মিস ইউনিভার্স সংস্থা জেনিফার বারেতোকে নতুন রানী বলেন এবং মুকুটটি পুয়ের্তো রিকোতে ফিরিয়ে আনায় অভিনন্দন জানান।





