সরকারি সহযোগিতার আশ্বাসে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে আশার আলো
থমকে গিয়েছিলো সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে কারখানা স্থাপনের কাজ। গ্যাস-বিদ্যুৎ সংযোগ না পাওয়া ও প্লটের বালি ভরাট সম্পন্ন না হওয়ায় কাজ শুরু করতে পারছিলেন না প্লট মালিকরা। তবে সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের পরিদর্শনের পর ফের কাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন উদ্যোক্তারা। বিসিক কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে ১৫টি কারখানার কাজ চলছে এবং নতুন করে অনুমোদন দেয়া হয়েছে আরও ৫০টির।