পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে রাতের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তের চেষ্টা
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চতুর্থ সভায় আলোচনা চলছে। আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) রাতের মধ্যেই নতুন মজুরি কাঠামোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।