
ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মো. লিমন মিয়া (২২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (সোমবার, ১১ মে) সন্ধ্যায় উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ৮ মে) রাত সোয়া ১১টার দিকে কসবা উপজেলার ধজনগর সীমান্তের ভারত অংশে এ ঘটনা ঘটে।

ধানের দামের চেয়ে কাটার খরচ দ্বিগুণ; লোকসানে দিশেহারা কৃষক
‘২২ হাজার টাকা মজুরি দিয়া ৩ কানি জমির ধান কাটছি। ধান পাইছি ২০ মণ। পরিপক্ব হওয়ার আগেই ধান কাটার কারণে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। বেপারী ধানের দাম তুলছে মাত্র ১০ হাজার টাকা। এই টাকা দিয়া কী করুম? ঋণের কিস্তি কেমনে দিমু? মরা ছাড়া আর উপায় নাই।’— অশ্রুসিক্ত কণ্ঠে কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কৃষাণী বিলকিস খাতুন।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে কুলির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে মিজান মিয়া (৬৩) নামে এক কুলির মৃত্যু হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৫ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পাশে পুনিয়াউট রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালিয়েছে আসামি
ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ শাহীন নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। আজ (মঙ্গলবার, ৫ মে) দুপুরে আড়াইটার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পানিতে জমির ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টানা বৃষ্টিপাতে জমির ধান তলিয়ে যেতে দেখে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ (শনিবার, ২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আহাদ ওই গ্রামের হরমুজ আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখিতে মোবাইল টাওয়ার ও মসজিদ ক্ষতিগ্রস্ত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কালবৈশাখি ঝড়ে একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়েছে। আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাস স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় মোবাইলফোন ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল (রোববার, ২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের হাবলিপাড়া গ্রামের পশ্চিম পাড়া ও পূর্বপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে সহযাত্রীর ঘুষিতে একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকায় বসার জায়গা নিয়ে সহযাত্রীর সঙ্গে বিরোধের জেরে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ (রোববার, ২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের তিতাস নদীর মনুবাবুর নৌকাঘাটে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশে স্কুলের দেয়াল ধসে আহত ৩
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে সালিশ বৈঠক চলাকালে বিদ্যালয়ের দেয়াল ধসে সাবেক পৌর কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের পাইকপাড়ায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিম খন্দকার (২২) ও রাব্বি (৩২) নামে দুই যুবক নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সন্ধ্যায় নবীনগর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদরের ৬ গ্রাম নিয়ে নতুন ইউনিয়নের দাবি, আখাউড়ায় যুক্ত হওয়ার আগ্রহ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন পরিষদ গঠনের প্রস্তাব উঠেছে। প্রস্তাবিত নতুন ইউনিয়নটি আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।