ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া
আয়োজিত মানবন্ধন
এখন জনপদে
1

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তীরবর্তী কৃষিজমির বিলীন ঠেকাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) বিকেলে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মূলত নরসিংদীর রায়পুরা উপজেলার বালুখেকো একটি চক্র ইজারা ছাড়াই অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে। দিনে নদীর মাঝখান থেকে বালু উত্তোলন করলেও রাতের আঁধারে তীরবর্তী অংশ থেকে বালু উত্তোলন করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুন:

মানববন্ধনে বক্তারা জানান, নরসিংদীর রায়পুরা উপজেলার একাধিক বালুখেকো চক্র রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে ধরাভাঙ্গা গ্রামের নদীর তীরবর্তী কৃষিজমিগুলো বিলীন হয়ে যাচ্ছে। নদীগর্ভে কৃষিজমি হারিয়ে গ্রামের সাধারণ মানুষ মানবেতর জীবন যাপন করছেন। অনেক কৃষক নিজের জমি হারিয়ে নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছে।

এ অবস্থায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে বালুখেকোদে প্রতিহত করার হুঁশিয়ারি দেন বক্তারা। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।

এসএইচ