ফরিদপুরে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন, চালকের মৃত্যু
ফরিদপুরে গভীর রাতে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ধোয়ায় শ্বাসকষ্টে ঘুমিয়ে থাকা কালাচান শেখ (৫৫) নামে বাসটির চালকের মৃত্যু হয়েছে। এছাড়া বাসটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।