
কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ছাড়ালো ২ হাজার, রেকর্ড গতিতে দ্রুত ছড়াচ্ছে ভাইরাস
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ১১ জনে দাঁড়িয়েছে। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দেশটি এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এখন পর্যন্ত রেকর্ড হওয়া ইবোলা প্রাদুর্ভাবগুলোর মধ্যে এটিই সবচেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এআই দিয়ে ভাইরাস তৈরি; চিকিৎসায় বিপ্লব নাকি নতুন হুমকি?
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রথমবারের মতো সম্পূর্ণ নতুন ধরনের ভাইরাস তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। গবেষণাগারে সফলভাবে বংশবৃদ্ধি করতে সক্ষম এ ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে সংক্রমিত করার জন্য বানানো হলেও মানুষের জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না। বিজ্ঞানে এটিকে একটি ‘বড় ধরনের মোড় ঘোরানো ঘটনা’ হিসেবে দেখা হচ্ছে, যা রোগ নিরাময়ে নতুন যুগের দ্বার খুলে দিতে পারে। সম্প্রতি বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সব মহাদেশে ছড়িয়ে পড়লো বার্ড ফ্লু
অবশেষে অস্ট্রেলিয়াতেও শনাক্ত হলো প্রাণঘাতী এইচ-ফাইভ-এন-ওয়ান বার্ড ফ্লু। এর মধ্য দিয়ে বিশ্বের সব মহাদেশেই পৌঁছে গেল উচ্চ সংক্রামক ভাইরাসটি। দেশটির পশ্চিমাঞ্চলে একটি অতিথি পাখির দেহে ভাইরাসটি শনাক্ত হওয়ার পর সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

মুখোমুখি ফুটবল বিশ্বকাপ ও ইবোলা ভাইরাস; স্বাস্থ্য বিশেষজ্ঞদের স্বস্তির বার্তা
ফুটবল বিশ্বকাপ ঘিরে যখন বিশ্বজুড়ে উৎসবের আমেজ, ঠিক তখনই নতুন করে আলোচনায় এসেছে ইবোলা ভাইরাসের ঝুঁকি। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বকাপ দর্শকদের জন্য সরাসরি ঝুঁকি খুবই কম। যদিও বাড়তি স্বাস্থ্য পরীক্ষা ও ভ্রমণ বিধিনিষেধের কারণে কিছুটা ভোগান্তি বাড়তে পারে দর্শকদের।

হান্টাভাইরাস কী, এ রোগ কীভাবে ছড়ায় ও কেন এত ভয়ংকর
আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটি ডাচ প্রমোদতরিতে বিরল ‘হান্টাভাইরাস ’ ছড়িয়ে পড়ায় অন্তত তিন যাত্রীর মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ‘এমভি হন্ডিউস’ নামের ওই জাহাজে আরও কয়েকজন এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনার পর হান্টাভাইরাস কী, কীভাবে এটি ছড়ায় এবং কেন এটি এত ভয়ংকর—তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

হামের সংস্পর্শে এলে কী করবেন? সংক্রমণ ঠেকাতে যা করবেন
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ (Highly contagious viral disease), যা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার ৭ থেকে ১৪ দিন পর শরীরে প্রকাশ পায়। তবে আশার কথা হলো, ভাইরাসের সংস্পর্শে আসার পরেও কিছু বিশেষ ব্যবস্থার মাধ্যমে সংক্রমণের তীব্রতা কমানো সম্ভব।

বাংলাদেশে নিপাহ ভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করলো ডব্লিউএইচও
চলতি বছর ভারতের পর এবার বাংলাদেশে প্রাণঘাতী নিপাহ ভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল (শুক্রবার, ৭ ফেব্রুয়ারি) সংস্থাটি জানায়, রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তার সংস্পর্শে থাকা ৩৫ জনকে রাখা হচ্ছে পর্যবেক্ষণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও নিশ্চিত করেছে, ভ্রমণের ইতিহাস না থাকলেও কাঁচা খেজুরের রস পান করেছিলেন ওই নারী। এমন পরিস্থিতিতে বিমানবন্দরগুলোতে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা চালু করেছে এশিয়ার বিভিন্ন দেশ।

খেজুরের রস পানে ‘খামখেয়ালিপনা’, বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি
খেজুরের কাঁচা রসের সুমিষ্ট স্বাদ পেতে শুধু মানুষই নয়, বাদুড়ও আকৃষ্ট হয়। বাদুড়ের লালা থেকেই ছড়ায় প্রাণঘাতী নিপাহ ভাইরাস, যা বাড়িয়ে দিচ্ছে মৃত্যুঝুঁকি। তবু, গ্রামাঞ্চলে এখনো অনেকেই ঝুঁকি উপেক্ষা করে নিয়মিত পান করছেন কাঁচা রস। ফলে এসব এলাকায় নিপাহ আক্রান্তের সংখ্যাও তুলনামূলকভাবে বেশি। এ অবস্থায় চিকিৎসকদের পরামর্শ, নিরাপত্তার স্বার্থে কাঁচা খেজুরের রস পান না করাই সর্বোত্তম।

আজ বিশ্ব এইডস দিবস
প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব এইডস দিবস। এইচআইভি বা এইডসের কারণে প্রাণ হারানো মানুষদের স্মরনে এ দিনটি পালিত হয়। এ দিনে এইডস আক্রান্ত মানুষদের প্রতি শ্রদ্ধা, সহানুভূতি ও সমর্থন জানানো হয়ে থাকে।

ভয়ঙ্কর সাজ-পোশাকে মেক্সিকোতে হয়ে গেল জম্বি ওয়াক
মেক্সিকোতে হয়ে গেল জমকালো জম্বি ওয়াক। ব্যতিক্রমী এ আয়োজনে মাতে রাজধানী মেক্সিকো সিটির বাসিন্দারা। ভয়ঙ্কর সাজ-পোশাকের মাধ্যমে নিজেদের জম্বি হিসেবে উপস্থাপন করেন হাজারও ভক্ত।

২৪ ঘণ্টায় করোনায় আরো দু'জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো দু'জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৮ জন। আজ (মঙ্গলবার, ১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে বাড়ছে করোনা সংক্রমণ, চট্টগ্রামে নেই পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম
দেশে করোনা সংক্রমণ বাড়লেও চট্টগ্রামে নেই পর্যাপ্ত চিকিৎসক, পরীক্ষার কিট কিংবা টেকনিশিয়ান। তার উপর দীর্ঘদিন বেতন-ভাতা না পাওয়ায় ল্যাব কনসালটেন্ট ও অ্যাসিস্ট্যান্টরা পালন করছেন কর্মবিরতি। এতে বন্ধ রয়েছে সরকারি আরটিপিসিআর টেস্টও। পর্যাপ্ত আইসিইউ থাকার কথা বললেও চিকিৎসক সংকটের কথা বলছে স্বাস্থ্য বিভাগ।