ভাষা-শহিদ
দিনভর শ্রদ্ধাভরে সালাম-বরকতদের স্মরণ করলো জাতি

দিনভর শ্রদ্ধাভরে সালাম-বরকতদের স্মরণ করলো জাতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করলো জাতি। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মহান ভাষা আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন এবং ১২ টা ৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেন করেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: নেপালে বাংলাদেশ হাইকমিশনের পুষ্পস্তবক অর্পণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: নেপালে বাংলাদেশ হাইকমিশনের পুষ্পস্তবক অর্পণ

নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দূতাবাসের কর্মকর্তারা ও বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা, স্মরণ আর ভাষার টানে একুশের প্রভাতে শহিদ মিনারে জনস্রোত

শ্রদ্ধা, স্মরণ আর ভাষার টানে একুশের প্রভাতে শহিদ মিনারে জনস্রোত

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারসহ দেশের বিভিন্ন শহিদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সর্বস্তরের মানুষ। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) ভোর থেকেই রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভাষা শহিদদের স্মরণে কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগী বীরদের।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলীয় জোটের নেতারা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, এটিএম আজহারসহ অন্যান্য বিরোধীদলীয় নেতারা।

আজ মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আজ মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি)। আজকের এ দিনে মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আগেই।

ভাষার মাস শুরু

ভাষার মাস শুরু

ফেব্রুয়ারি এলেই বাঙালির হৃদয়ে নতুন করে ধ্বনিত হয়— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’। মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিতে ভাসা এই মাসের দিন গণনা শুরু হলো আজ।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন ড. ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন ড. ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা

প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আজ (শুক্রবার, ৯ আগস্ট) সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ৯ টা ৫২ মিনিটে প্রধান উপদেষ্টা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা ৯টা ৫৭ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন।