১৩ বছরের অপেক্ষার অবসান; মুক্তির আগেই জিটিএ সিক্স বিক্রির রেকর্ড
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা শেষে আজ মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো সিক্স (জিটিএ সিক্স)। এখনো কেউ গেমটি খেলার সুযোগ না পেলেও মুক্তির আগেই কেবল প্রি-অর্ডার থেকে এর আয় ১ দশমিক ৫ বিলিয়ন (১৫০ কোটি) ডলার ছাড়িয়ে গেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী এ তথ্য জানা গেছে। ধারণা করা হচ্ছে, বিনোদন জগতের ইতিহাসে এটি অন্যতম বড় উন্মোচন হতে যাচ্ছে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।