মানিকগঞ্জে ভোটকেন্দ্রে বৃদ্ধের মৃত্যু
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভোট দিতে এসে বাবু নামের (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।