মানিকগঞ্জে ভোটকেন্দ্রে বৃদ্ধের মৃত্যু

মানিকগঞ্জ
প্রতীকী ছবি
রাজনীতি , সংসদ নির্বাচন
এখন জনপদে
0

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভোট দিতে এসে বাবু নামের (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া বৃদ্ধের নাম বাবু, তিনি ওই গ্রামের স্থানীয় বাসিন্দা। কেন্দ্রে উপস্থিত লোকজনেরা জানায়, বাবু সকালে ভোট দিতে কেন্দ্রে আসেন। ভোটারের স্লিপ নেয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিষা রানী কর্মকার বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তিনি মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। পথে তার মৃত্যু হয়।’

এএম