
নির্বাচনি হাওয়ায় গ্রামের পথে ভোটাররা; গণপরিবহনে ঈদের আমেজ
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliament Election) এবং দেশের প্রশাসনিক সংস্কার নিয়ে ঐতিহাসিক গণভোট (Referendum)। এই জোড়া ভোটকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও বড় বড় শহরগুলোতে এখন কেবলই বাড়ি ফেরার দৃশ্য। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় (Voters going home)। মানুষের এ স্রোত আর আনন্দঘন পরিবেশ সাধারণ কোনো ছুটির দিন নয়, বরং ঈদের আমেজকেও হার মানিয়েছে।

ভোটের অধিকার নিশ্চিতের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে মঈন খানের আহ্বান
জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, সবাই মিলে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে শুধু গণতান্ত্রিক বা ভোটের অধিকার নয়, স্বাস্থ্যসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত সবাইকে চিকিৎসাসেবার আওতায় নিয়ে আসার অনুরোধ জানান তিনি।

‘ভোটের অধিকার মানেই নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করা’
ভোটের অধিকার মানেই নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ (শনিবার, ১৯ জুলাই) বিকেলে নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড় এলাকায় গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

'একুশে ফেব্রুয়ারি যেকোনো অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগাবে'
যতদিন পৃথিবী থাকবে ততদিন একুশে ফেব্রুয়ারি যেকোনো অধিকার আদায়ে অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

'নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্রের ডালপালা বাড়বে'
যত দ্রুত জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেয়া যাবে, তত দ্রুত দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে আহত চিত্র সাংবাদিক ও তাদের পরিবারদের সাথে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান আরো বলেন, 'নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্রের ডালপালা বাড়বে।' এদিকে অনুষ্ঠানে যোগ দেয়া বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনার বিচার ছাড়া জাতি অন্য কিছু মেনে নেবে না।

'সরকারের ভেতরে বাইরে শত্রু'
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, আমরা ১৭ বছর এক ফ্যাসিবাদীর বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য কাজ করেছি। এখন দেখি সরকারের ভেতরে বাইরে শত্রু। আগে ছিল এক শত্রু, এখন গণতন্ত্র ও ভোটের শত্রু চতুর দিকে। কোনো শত্রুকে ভয় পাই না। আমাদের সাথে সাধারণ জনগণ আছে, জাতি আছে।

‘যতদ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, এতে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে’
যতদ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, এতে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। আজ (সোমবার, ২০ জানুয়ারি) সকালে বিএনপির ৯০ এর ডাকসু নেতাদের উদ্যোগে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

‘মানুষ ভোটের অধিকার ফিরে পেলে দেশে আবার গণতান্ত্রিক সরকার আসবে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, মানুষ ভোটের অধিকার ফিরে পেলে দেশে আবার গণতান্ত্রিক সরকার ফিরে আসবে।

'ইসলামী দলগুলোকে যেন কেউ ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে'
খেলাফত মজলিসের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বললেন, স্বৈরাচারের পতন হলেও, চালিয়ে যেতে হবে ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই। ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে রাজপথের ঐক্য ধরে রাখার ওপরও জোর দেন তারা। জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, 'আর কোনো ইসলামী দলগুলোর মাথার উপর কাঁঠাল ভেঙ্গে না খেতে পারে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।'

নতুন নির্বাচন কমিশন নিয়ে ইতিবাচক বিএনপি
নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে নাটোরে ব্রিফিংয়ে, নতুন নির্বাচন কমিশন ভোটের অধিকার ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা রুহুল কবির রিজভীর। আর প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানান বিএনপির আরেক নীতিনির্ধারক ড. মঈন খান।

জনগণের সরকার গঠিত না হওয়া পর্যন্ত দেশ সুশৃঙ্খল হবে না: তারেক রহমান
যতদিন পর্যন্ত গণতান্ত্রিক ধারায় ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠিত না হবে ততদিন পর্যন্ত দেশের কিছুই সুশৃঙ্খল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ৯ নভেম্বর) বিকেলে রাজধানীতে কৃষক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এসময় দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে হলে ভোটের স্বাধীনতা নিশ্চিত করার তাগিদ তিনি।