মন্ত্রিপরিষদ
মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ

মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এছাড়াও সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

তারেক রহমানের মন্ত্রিপরিষদে নারী মন্ত্রী একজন ও ২ প্রতিমন্ত্রী

তারেক রহমানের মন্ত্রিপরিষদে নারী মন্ত্রী একজন ও ২ প্রতিমন্ত্রী

গঠন হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। এ মন্ত্রিসভায় আছেন তিন নারী। তারা হলেন- আফরোজা খানম রিতা, ফারজানা শারমিন পুতুল ও শামা ওবায়েদ।

ভেঙে দেয়া হলো অন্তর্বর্তী সরকার; মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি

ভেঙে দেয়া হলো অন্তর্বর্তী সরকার; মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি

অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ নেয়ার পর রাতে এ প্রজ্ঞাপন জারির মাধ্যমে শেষ হলো অন্তর্বর্তী সরকারের এ যাত্রা। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিসভার ৪৯ সদস্যের যারা যে দায়িত্ব পেলেন, পূর্ণাঙ্গ তালিকা

মন্ত্রিসভার ৪৯ সদস্যের যারা যে দায়িত্ব পেলেন, পূর্ণাঙ্গ তালিকা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিলেন বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা (Cabinet Member List 2026)। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে (Prime Minister Tarique Rahman) শপথ বাক্য পাঠ করান। তার সাথে মন্ত্রিসভার মোট ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মন্ত্রিপরিষদ বিভাগ (Cabinet Division) থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন বা মন্ত্রণালয় বণ্টনের (Portfolio Distribution) আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন সুলতান সালাউদ্দিন টুকু

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন টাঙ্গাইল-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা

মন্ত্রিপরিষদ সচিব পদে শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগের আদেশ জারি করা হয়েছে। গতকাল (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) এ আদেশ জারি করা হয়। এ আদেশ নিয়ে আলোচনার প্রেক্ষিতে আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যাখ্যা দিয়েছেন।

একনজরে ৯ম বেতন স্কেলের চূড়ান্ত তালিকা, কোন গ্রেডে কত টাকা?

একনজরে ৯ম বেতন স্কেলের চূড়ান্ত তালিকা, কোন গ্রেডে কত টাকা?

সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত বেতন-ভাতা (9th Pay Scale Salary List by Grade) ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন (9th National Pay Commission)। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের এই কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

পদত্যাগের পরদিনই ডা. সায়েদুর রহমানকে আবারও নিয়োগ

পদত্যাগের পরদিনই ডা. সায়েদুর রহমানকে আবারও নিয়োগ

অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেন গতকাল (বুধবার, ৩১ ডিসেম্বর)। এরপর আজ (বৃহস্পিতবার, ১ জানুয়ারি) তাকে আবার একই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২ অক্টোবর থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী

২ অক্টোবর থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী

বাংলাদেশ সচিবালয়ে সরকার ঘোষিত ক্ষতিকর সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পণ্যসামগ্রীর ব্যবহার বন্ধ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। তিনি জানান, এ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতির সময় দেওয়া হবে। প্রস্তুতি শেষে আগামী ২ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

১৬ জুলাই আবু সাঈদ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ঘোষণা

১৬ জুলাই আবু সাঈদ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ঘোষণা

১৬ জুলাই 'শহীদ আবু সাঈদ দিবস' হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া সরকার ৫ আগস্টকে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' হিসেবে ঘোষণা করেছে। বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাবেক কূটনীতিক সুফিউর

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাবেক কূটনীতিক সুফিউর

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান। আজ (রোববার, ২০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।