কক্সবাজারে মাদকের বিরুদ্ধে ৩০০ শিক্ষার্থীর লাল কার্ড
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের মুক্তমঞ্চে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এবং ইউনিলিংক এডুকেশনের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে ইউনিলিংক এডুকেশনের শিক্ষার্থীরা মাদক ও অপরাধের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে। পরে মাদক ও কিশোর অপরাধবিরোধী সচেতনতামূলক সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।