নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, আইসিইউতে ৪ শিক্ষার্থী
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদরাসায় আগুনের ধোঁয়ায় ৪ শিক্ষার্থী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি হয়েছেন। এ ঘটনায় আহত অর্ধশতাধিকের বেশি শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।