ইরানের এক নম্বর নিশানায় ট্রাম্প ও তার পরিবার: মার্কওয়েন মুলিন
ড্রোনের ব্যবহার নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবার এখনো ইরানের হুমকির প্রধান নিশানায় রয়েছেন বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের (ডিএইচএস) প্রধান মার্কওয়েন মুলিন। ফক্স নিউজের দ্য সানডে ব্রিফিং অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, সম্ভাব্য হুমকি নিয়ে প্রতিদিনই গোয়েন্দা তথ্য পাচ্ছেন কর্মকর্তারা।