ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা, ছিটকে গেলেন থুরাম
চোটের কারণে ফ্রান্স দল থেকে ছিটকে গেছেন ইন্টার মিলান স্ট্রাইকার মার্কাস থুরাম। চোটের মিছিলে যেন থামছেই না ফ্রান্সের। থুরামের বদলি হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড জুনিয়র ক্রুপি।