ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা, ছিটকে গেলেন থুরাম

ইন্টার মিলান স্ট্রাইকার মার্কাস থুরাম
ফুটবল
এখন মাঠে
0

চোটের কারণে ফ্রান্স দল থেকে ছিটকে গেছেন ইন্টার মিলান স্ট্রাইকার মার্কাস থুরাম। চোটের মিছিলে যেন থামছেই না ফ্রান্সের। থুরামের বদলি হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড জুনিয়র ক্রুপি।

মাত্র ২০ বছর বয়সী ক্রুপি ২০২৪-২৫ মৌসুমে দ্বিতীয় বিভাগে ২২ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। গত মৌসুমে প্রিমিয়ার লিগে অভিষেকেই করেন ১৩ গোল।

এদিকে থুরামের আগে চোটে ছিটকে গেছেন পিয়েরে কালুলু। তার বদলি হিসেবে দলে এসেছেন কুম্বেদি। এছাড়া উসমান দেম্বেলে, উইলিয়াম সালিবা ও জুল কুন্দেসহ বেশ কয়েকজন তারকা আগেই ছিটকে গেছেন।

আগামী বৃহস্পতিবার ইতালির বিপক্ষে খেলবে ফ্রান্স। এই ম্যাচে হার এড়াতে পারলেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে জিনেদিন জিদানের দলের।

জেআর