কম্পিউটার ও যোগাযোগ ত্রুটিতে যুক্তরাষ্ট্রে বন্ধ ছিল সব ফ্লাইট
প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোকে আবার উড্ডয়নের অনুমতি দেয়া হচ্ছে। কম্পিউটার সিস্টেম ও যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে সব ফ্লাইট বন্ধ রাখে মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসন। এ ত্রুটির পেছনে পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তিকে দায়ী করা হয়েছে। তবে এ ঘটনার পেছনে সাইবার হামলার আশঙ্কা নাকচ করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি।