বাইরের শক্তি নয়, আঞ্চলিক দেশগুলোকেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে: কালিবাফ
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিরাপত্তা নিয়ে আসে না বলে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জানিয়েছেন। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে এই অঞ্চলের দেশগুলোকেই।