বাইরের শক্তি নয়, আঞ্চলিক দেশগুলোকেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে: কালিবাফ

আবিদ মঈন
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ
বিদেশে এখন
0

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিরাপত্তা নিয়ে আসে না বলে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জানিয়েছেন। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে এই অঞ্চলের দেশগুলোকেই।

কালিবাফ বলেন, ‘মধ্যপ্রাচ্যের চেহারা বদলে যাবে, তবে তা যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী নয়। আমরা, এই অঞ্চলের ইসলামি দেশগুলো, অর্থনৈতিক ও নিরাপত্তা—উভয় মাত্রায় আঞ্চলিক শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করবো।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘মার্কিন বাহিনীকে এ অঞ্চল ছেড়ে যেতে হবে।’

এএম