দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারে ব্যাটারদের দায়ী করলেন সাবেক ক্রিকেটার
ব্যাটারদের ধারাবাহিকতার অভাবেই দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। বিশেষ করে আউট হওয়ার ধরন নিয়ে হতাশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মুশফিক বাবু। সেইসঙ্গে বোলারদেরও আরও দায়িত্ব নেয়া উচিত বলে মনে করেন সাবেক এ ক্রিকেটার।