
হবিগঞ্জে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০
হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ চলে।

৩ কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় বিপুল পরিমাণ মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়ন। আজ (শনিবার, ১১ জুলাই) ভোররাতে বিজয়নগরের ভাগলপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। দুপুরে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

ড্রয়িংরুমে বিশাল স্মার্ট টিভি; তবু শিশুর পছন্দ কেন মোবাইল?
বসার ঘরের দেয়ালে ঝুলছে বড় একটি স্মার্ট টিভি। পরিবারের সবাই সেটি ব্যবহার করে। অথচ ঘরের ছোট্ট সদস্যটি টিভির সামনে না বসে কোণের সোফায় বা বিছানায় গুটিসুটি মেরে ৫-৬ ইঞ্চির একটি মোবাইল ফোনে ডুবে আছে। অনেক পরিবারের কাছেই এটি এখন নিত্যদিনের দৃশ্য।

বৈশ্বিক আইটি বাজারে বাংলাদেশ; বাড়ছে সম্ভাবনা, রয়েছে চ্যালেঞ্জও
দেশের তথ্যপ্রযুক্তি খাত এখন আর শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণেই সীমাবদ্ধ নয়। সফটওয়্যার, মোবাইল অ্যাপ, ফিনটেক সল্যুশন ও আউটসোর্সিং সেবার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের অবস্থান তৈরি করছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় এই খাতকে ঘিরে বাড়ছে আশাবাদ। তবে একইসঙ্গে রয়েছে দক্ষ জনবল সংকট, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং নতুন বাজারে প্রবেশের মতো চ্যালেঞ্জ।

টাঙ্গাইলে ছিনতাই মামলায় গ্রেপ্তার ৩, ১৭টি মোবাইল উদ্ধার
টাঙ্গাইল শহরে সংঘটিত ছিনতাই মামলার রহস্য উদঘাটন করে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাই ও চুরি হওয়া আইফোনসহ ১৭টি মোবাইল উদ্ধার করা হয়।

মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতন, প্রধান আসামি গ্রেপ্তার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মো. আব্দুল্লাহ আল মাসুমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সোয়া ২টার দিকে গাজীপুর থেকে মূল অভিযুক্ত আব্দুল্লাহ আল মাসুমকে গ্রেপ্তার করা হয়।

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার আশঙ্কা আরএফইডির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তথ্য সংগ্রহের সময় ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল বহনের ওপর নিষেধাজ্ঞাকে নির্বাচনকে অস্বচ্ছ, প্রশ্নবিদ্ধ ও নিয়ন্ত্রিত করার সুস্পষ্ট অপচেষ্টা হিসেবে অভিহিত করেছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) আরএফইডির এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।

আমদানিতে শুল্ক কমলো, কত কমতে পারে মোবাইলের দাম?
দেশের স্মার্টফোন প্রেমী ও সাধারণ ক্রেতাদের জন্য বড় সুখবর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে শুল্ক (Import Duty) কমানোর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এনবিআর এই তথ্য নিশ্চিত করেছে।

মোবাইলের দাম কমার সম্ভাবনা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান ঘোষণা করেছেন, যে দেশে বৈধ পথে মোবাইলের আমদানিতে শুল্ক (Import Duty) কমানো হবে। শুল্ক হ্রাস পেলে সরাসরি এর প্রভাব পড়বে মোবাইলের দামে (Mobile Phone Price), ফলে ক্রেতারা কম খরচে স্মার্টফোন (Smartphone) কেনার সুযোগ পাবেন।

অস্ত্রোপচার ছাড়াই চোখের ড্রপে ফিরবে দৃষ্টিশক্তি!
ইদানীং বই পড়ার সময় অক্ষরগুলো ঝাপসা দেখছেন? চোখের চশমা ছাড়া মোবাইল স্ক্রিন দেখতে অস্পষ্ট লাগছে? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কমে যাওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। তবে বিজ্ঞান কিন্তু বসে নেই। বিজ্ঞানের আবিষ্কার আপনার ফিকে হয়ে যাওয়া দৃষ্টিকে তীক্ষ্ণ করে তুলতে পারে মাত্র এক ফোঁটায়। সম্প্রতি বিজ্ঞানীরা নতুন একটি চোখের ড্রপ তৈরি করেছেন। যা বয়স্কদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে কার্যকর। পাশাপাশি এর ব্যবহার চশমার প্রয়োজনীয়তা অনেকাংশে কমিয়ে দিতে পারে।

চীনা মোবাইল ও প্রযুক্তি পণ্যে শুল্ক প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা
চীনা মোবাইল ও প্রযুক্তি পণ্যের ওপর থেকে মার্কিন শুল্কারোপ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে শুল্ক প্রত্যাহারের বিষয়টি অস্বীকারের পর এবার ট্রাম্প জানালেন এই সুবিধা সাময়িক। তবে, চীনা ইলেকট্রনিক্স পণ্যের ওপর ভিন্ন ভিন্ন হারে শুল্কারোপ হবে বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক।

ঈদ ঘিরে লেনদেন বেড়েছে ডিজিটাল মাধ্যমে
ঈদ ঘিরে নানা মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়ছে। ব্যাংকের তুলনায় লেনদেন বেশি হচ্ছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। তবে উৎসব ঘিরে এ লেনদেন কিছুটা বাড়লেও বছরের বাকিটা সময় তা আশানুরূপ নয়। বিশেষজ্ঞরা বলছেন, বড় জনগোষ্ঠীকে সেবার আওতায় না আনা গেলে বাড়বে না এ মাধ্যমে লেনদেন।