কুমিল্লা সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে জব্দ
কুমিল্লায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৬৫৪ পিস ভারতীয় অবৈধ মোবাইলফোন ডিসপ্লে জব্দ করেছে বিজিবির ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরস্থ ৬০ ব্যাটালিয়ন। জব্দকৃত মোবাইলফোন ডিসপ্লের বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।