আজ (সোমবার, ২৩ নভেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ডিসপ্লে জব্দ করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৬০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কুমিল্লা আদর্শ সদর উপজেলার বড়জ্বালা সীমান্ত ফাঁড়ির একটি টহলদল তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫ হাজার ৬৫৪ পিস মোবাইলফোন ডিসপ্লে জব্দ করা হয়।
আরও পড়ুন:
বিজিবি জানায়, গত ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ৬০ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ১৮২ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার ৫১৫ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় আটক করা হয়েছে ৬৫ জনকে।




