
মৌলভীবাজারে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
মৌলভীবাজারের রাজনগরে সিএনজি আটোরিকশা ছিনতাই করে চালক মোছাব্বিরকে হত্যা করার অপরাধে ২০০৮ সালে সংঘটিত হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত ও প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে ডাক বিভাগের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গলে পর্যটন এলাকায় ছাত্রশক্তির নেতা হাসিবুলকে কুপিয়ে জখম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন এলাকায় হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও জুলাই আন্দোলনের সমন্বয়ক হাসিবুল। আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের কাছাকাছি এ ঘটনা ঘটে। হামলায় তার হাতে আঘাত লেগেছে বলে জানা গেছে।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন; দুই প্রতিষ্ঠানকে জরিমানা
জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্যদ্রব্য উৎপাদন ও পরিবেশনে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে মৌলভীবাজার শহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেপ্তার ১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২৮৮ পিস ভারতীয় শ্যাম্পু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মতিন রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার, ৬ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় তার বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব শ্যাম্পু উদ্ধার করা হয়।

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টা, গ্রেপ্তার ১
মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং তার বাসায় রিভলভার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইন ও অপহরণের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মৌলভীবাজারে মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১
মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী আঞ্চলিক মহাসড়কে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে তানভীর আহমদ (২১) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

ছেলেকে সুস্থ করার আশ্বাসে স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
মৌলভীবাজারের বড়লেখায় এক ‘প্রতারকচক্র’ অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে দুই দফায় ১১ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণালংকার আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। তাদের কাছ থেকে আত্মসাৎ করা সব স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজারে সৎ বোনকে হত্যার দায়ে ৪ জনের ফাঁসি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালে সংঘটিত সাবানা হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেয়া হয়েছে।

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের শিশুর মৃত্যু, আহত ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম জায়ান। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন। আজ (রোববার, ১৮ অক্টোবর) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার মতিগঞ্জ বাজারের পাশে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজারে এলপিজি বিক্রিতে লাইসেন্স যাচাই; ব্যবসায়ীদের সতর্ক, জরিমানা
মৌলভীবাজার শহরে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রিতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।

মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
মৌলভীবাজার সদর উপজেলার নারাইনপাশা এলাকার চা বিক্রেতা দুরুদ মিয়াকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড প্রদান করেছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। এ মামলার ৭ আসামিকে খালাস দেয়া হয়েছে।