মৌলভীবাজারে তিন নির্বাচনি এলাকায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

মৌলভীবাজার
সংবাদ সম্মেলনে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ
এখন জনপদে
4

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারের তিনটি নির্বাচনি এলাকায় মোট ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চারটি বেইজ ক্যাম্পের মাধ্যমে এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) কুলাউড়া সরকারি কলেজে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছে।’

এছাড়া, সরাইল রিজিয়নের অধীন ৪টি সেক্টর—সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহয়ের ১৩ ব্যাটালিয়নের ৫৬টি উপজেলার ৯২টি সংসদীয় আসনে মোট ৩৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত রক্ষা ও শান্তি নিশ্চিতের পাশাপাশি ভোটকালীন টহল, গোয়েন্দা নজরদারি ও পর্যাপ্ত জনবল মোতায়েনের মাধ্যমে আইনশৃঙ্খলা বজায় রাখা হচ্ছে। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের আওতাধীন ৫টি উপজেলার ৩টি সংসদীয় আসনে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য চারটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক ফিরোজ হোসেন, অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসএইচ