
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। এরমধ্যেই ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর বিবেচনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও, এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তিনি। অন্যদিকে, হুথি বিরোধী লড়াইয়ে সৌদি আরবকে সামরিক সহায়তায় ট্রাম্পের অস্বীকৃতির পর এবার বেইজিংয়ের হস্তক্ষেপ চেয়েছে রিয়াদ। ইয়েমেনি ও সৌদি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের পাল্টাপাল্টি হামলাও অব্যাহত রয়েছে।

বেসামরিক স্থাপনায় হামলা; যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের
চলমান হামলায় বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ এনেছে ইরান। গতকাল (বৃহস্পতিবার, ১৬ জুলাই) দেশটি জানিয়েছে, এসব হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।