
সাটুরিয়ায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ায় জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু হবে আজ (মঙ্গলবার, ৪ আগস্ট)।

পাবনায় যুবলীগ নেতা আটকের ২ ঘণ্টা পর ‘মুচলেকা’য় মিললো মুক্তি
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নাশকতার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক হওয়ার দুই ঘণ্টা পর যুবলীগ নেতা রিপন সরকারকে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল (শুক্রবার, ৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে একটি ‘মুচলেকা’ নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী গ্রেপ্তার
পাবনার সুজানগর উপজেলায় সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ দেখে পুকুরে ঝাঁপ, তবুও রক্ষা নেই— কর্ণফুলী যুবলীগ সভাপতি ফের গ্রেপ্তার
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার যুবলীগ সভাপতি মো. নাজিম উদ্দীন হায়দারকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুইদ্দ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মেহেরপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক
মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে মহাজনপুর ইউনিয়ন যুবলীগের নেতা আরিফুল হক মিঠুকে আটক করা হয়েছে। এসময় মিঠুর কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। আরিফুল হক মিঠু মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের বাজারপাড়ার রেজাউল হকের ছেলে।

যুবলীগ নেতা সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড
অবৈধভাবে গুলিসহ বিদেশি পিস্তল রাখার দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) ঢাকার দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইব্রাহিম মিয়া অস্ত্র আইনের এ মামলায় রায় ঘোষণা করেন। সম্রাটকে পলাতক দেখিয়ে তার অনুপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করা হয়।

ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেত্রী লাজলী ও ছাত্রলীগ নেতা হামজা গ্রেপ্তার
রাজধানীর বাড্ডা ও শ্যামলী এলাকা থেকে সাত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্য (৪০) ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজাকে (২৮) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। আজ (বুধবার, ৮ অক্টোবর) সিটিটিসি থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামে যুবলীগ নেতা বাবর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে চট্টগ্রামের আলোচিত যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (বুধবার, ২০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন দুদকের সহকারি পরিচালক মো নওশাদ আলী।

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেপ্তার ৩ আসামিকে আদালতে প্রেরণ
টাঙ্গাইলে ঠিকাদার রানা আহাম্মেদের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের চাঞ্চল্যকর ঘটনার মামলায় যুবলীগ নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ১৭ আগস্ট) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কুষ্টিয়ায় যুবলীগের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ, আটক ২
কুষ্টিয়ায় যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করার চেষ্টা করলে স্থানীয়রা তাদের ওপর হামলা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় যুবলীগের ১ জন আহত হন এবং ২টি মোটরসাইকেল পুড়িয়ে দেন স্থানীয়রা। এছাড়া স্থানীয়রা দুই যুবলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গতকাল (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) কুষ্টিয়া মেডিকেল কলেজ এলাকায় এমন ঘটনা ঘটে।

আজ ১৫ আগস্ট, সপরিবারে শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫০ বছর
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে পরিবারের ১৬ সদস্য, আত্মীয়স্বজনসহ নৃশংস হত্যাযজ্ঞের শিকার হন শেখ মুজিবুর রহমান। একদল বিপথগামী সেনাসদস্য তাকে নির্মমভাবে হত্যা করেন। ইতিহাসের ঘৃণ্য সেই হত্যাকাণ্ডের ৫০ বছর আজ (শুক্রবার, ১৫ আগস্ট)।