শ্রমিকদের দাবির সঙ্গে একমত; নৈরাজ্য নিয়ে উদ্বিগ্ন জামায়াত: গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার
দেশে এখন
রাজনীতি
0

চলমান গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবিতে আন্দোলনের সঙ্গে একমত হলেও সন্ত্রাস, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ব্যাপারে জামায়াতে ইসলামী উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একইসঙ্গে চলমান নৈরাজ্যে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কি না সরকারের প্রতি তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গার্মেন্টস শিল্পের চলমান ইস্যুকে কেন্দ্র করে বাইরের শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভাঙচুর ও সহিংসতার মাধ্যমে কখনোই শ্রমিকদের অধিকার আদায় সম্ভব নয়।’

চলমান শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

একইসঙ্গে আন্দোলন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ করেন জামায়াত সেক্রেটারি।

শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সহিংসতার পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এসএস