টাঙ্গাইলে কলেজ ছাত্র রবিউল হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
টাঙ্গাইলের মির্জাপুরে রবিউল হোসেন হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল (শনিবার, ২১ নভেম্বর) রাতে উপজেলার গেড়ামারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ (রোববার, ২২ নভেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।