মাঠের বাইরের সংকটে বিপর্যস্ত রহমতগঞ্জ, প্রস্তুতিতে নানা বাধা
মাঠে লড়াইয়ের আগে মাঠের বাইরের লড়াইয়েই যেন ক্লান্ত রহমতগঞ্জ ফুটবল ক্লাব। অনিয়মিত লিগ, অনুশীলনের অপর্যাপ্ত সুযোগ আর সূচির অসংগতিতে ব্যাহত দলটির প্রস্তুতি। গেল মৌসুমের স্কোয়াড থেকেও হারিয়েছে ১৬-১৭ জন ফুটবলার। সব মিলিয়ে শিরোপার লড়াই তো দূরের কথা, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলাটাই এখন বড় চ্যালেঞ্জ। বাফুফের সহযোগিতা না পাওয়ার অভিযোগ কোচ ও ফুটবলারদের।