
রাজধানীতে ৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ।

ঝুম বৃষ্টিতে ভিজলো ঢাকা
আজ সকালের পরপরই রাজধানী ঢাকার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই নেমেছে এক পশলা স্বস্তির বৃষ্টি। মুষলধারে হওয়া বৃষ্টিতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম কেটে গিয়ে একধাক্কায় তাপমাত্রা অনেকটা কমে এসেছে। তীব্র তাপপ্রবাহের পর ঢাকার আবহাওয়া বেশ শীতল হয়ে ওঠায় নাগরিক জীবনে ফিরে এসেছে অনাবিল স্বস্তির আমেজ।

জুন মাসে ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ২৩১৪
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৩১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

টিউলিপের বিরুদ্ধে মামলার চার্জগঠন শুনানি ১ সেপ্টেম্বর
গুলশানে ফ্ল্যাট জালিয়াতি
রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।
-1-320x180.webp)
বাংলাদেশে চালু হলো উবার প্রিমিয়ার প্লাস, মিলবে যেসব সুবিধা
রাজধানী ঢাকার নাগরিকদের যাতায়াতকে আরও আরামদায়ক, প্রিমিয়াম ও বিজনেস-ক্লাস স্ট্যান্ডার্ডে রূপান্তর করতে ‘প্রিমিয়ার প্লাস’ নামের সম্পূর্ণ নতুন একটি প্রিমিয়াম রাইড সুবিধা চালু করেছে বিশ্বখ্যাত রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার (Uber Premier Plus launch in Bangladesh)। প্রাথমিকভাবে ঢাকার ব্যস্ততম রুটের যাত্রীদের জন্য চালু হওয়া এই এক্সক্লুসিভ সুবিধার মাধ্যমে গ্রাহকেরা একদম নতুন মডেলের লাক্সারি সেডান গাড়ি (New model sedan cars for rent in Dhaka) এবং উবারের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ও দক্ষ চালকদের (Top-rated Uber drivers) মাধ্যমে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করতে পারবেন (Uber Premier Plus Launched in Bangladesh: Luxury Rides, Premium Cars and Best Drivers in Dhaka)।

শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাতে আহত রাফির মৃত্যু
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ছোড়া ইটের আঘাতে গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সব সংসদীয় এলাকায় বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
দেশের প্রতিটি সংসদীয় এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায় কি না, তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি গ্রামভিত্তিক ম্যাপিং করে প্রতিটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফুটবল জ্বরে কাঁপছে রাজধানী; খেলা দেখতে মধ্যরাতে টিএসসিতে উপচেপড়া ভিড়
এদিকে, বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বাংলাদেশও, ফুটবল জ্বরে কাঁপছে রাজধানীবাসী। বিশ্বকাপ এলেই বাঙালির মন ও মননে যেন জায়গা করে নেয় বিশ্বকাপ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ বড় পর্দায় দেখতে তাই মধ্যরাতে টিএসসি চত্বরে ভিড় জমান ফুটবলপ্রেমীরা। প্রিয় দলকে সমর্থনের কথা জানালেও, বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের না থাকা নিয়েও আক্ষেপ ছিলো অনেকের কণ্ঠে।

মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর মৌচাকে পূর্ব বিরোধকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের জেরে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিলাল হোসেন তালুকদার ছুরিকাঘাতে নিহত হয়েছে।

রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই: রামিসার বাবা
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসার ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩
রাজধানীর উত্তরার উত্তরখানের এক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। আজ (শনিবার, ৬ জুন) সকাল সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

রাজধানীতে গরমের তীব্রতা কমার আভাস; দেশের আট বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
রাজধানীতে তাপমাত্রা কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।